=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী থেকে ৩৬ দিন সাগরে ভাসা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার

| নিউজ রুম এডিটর ১:১৩ পূর্বাহ্ণ | ২৬/০৭/২০২৬ জাতীয়

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি ড্যানিশ বোট থেকে বাবা-ছেলে শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। শনিবার (২৫ জুলাই) তাদের উদ্ধার করা হয়, বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।

উদ্ধার হওয়া শ্রীলঙ্কান নাগরিকরা হলেন এস. হি. চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। তাদের বাড়ি শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার রুরাল হাসপাতাল সড়কে।

জানা গেছে, মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোট সাগরে মাছ ধরে ফিরছিল। ফেরার পথে জিয়ার বোটের জেলেরা সাগরের গুলিরধার এলাকায় একটি ভাসমান ড্যানিশ বোট দেখতে পান। কাছে গিয়ে তারা দেখেন দুজন শ্রীলঙ্কান নাগরিক অসুস্থ ও দুর্বল অবস্থায় রয়েছেন।

জিয়ার বোটের জেলেরা তাদের উদ্ধার করে নিজেদের বোটে তুলে নেন। উদ্ধারের পর তাদের খাবার দেওয়া হয়। এসময় তারা জানান, ৩৬ দিন ধরে সাগরে ভাসছিলেন। দীর্ঘ সময় সাগরে থাকার কারণে তাদের খাদ্য শেষ হয়ে গিয়েছিল, তাই বড় মাছ ধরে সেটি কাঁচা খেয়ে বেঁচে ছিলেন।

এ বিষয়ে কোস্ট গার্ড ও মহেশখালী থানার পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করেছে, এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শ্রীলঙ্কান দূতাবাসের সাথে যোগাযোগ করে দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

মহেশখালী থানার ওসি মজিবুর রহমান বলেছেন, উদ্ধার হওয়া দুজনের পরিচয় যাচাই করা হচ্ছে এবং সঠিক তথ্য নিশ্চিত করা হচ্ছে। এই বিষয়ে শ্রীলঙ্কার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রচেষ্টা চলছে।