=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

| নিউজ রুম এডিটর ৯:৫৫ অপরাহ্ণ | ১২/০৮/২০২৬ জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে ইতিমধ্যে আলোচনা চলছে। বৃহস্পতিবারের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপরই দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে শেষ দিনেই প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।