=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে: ভারতীয় হাইকমিশনার

| নিউজ রুম এডিটর ৫:১০ অপরাহ্ণ | ১৫/০৮/২০২৬ জাতীয়

ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দেশটির স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে ১৫ আগস্ট ভোরে রাজধানীর ভারতীয় হাইকমিশনে যথাযথ মর্যাদা ও উৎসাহের সাথে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। হাইকমিশনার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে দীনেশ ত্রিবেদী বলেন, অভিন্ন ইতিহাসের এই সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্ব ক্রমেই বিকশিত হচ্ছে। বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের অংশীদারত্ব এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ওপর প্রতিষ্ঠিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।

অনুষ্ঠানে উপস্থিত ভারতীয়দের উদ্দেশে হাইকমিশনার বলেন, স্বাধীনতার শতবর্ষ ২০৪৭ সালের মধ্যে একটি ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সেই সংকল্প নিয়ে সমৃদ্ধ ঐতিহ্য ও স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলোকে ধারণ করে দেশ অভূতপূর্ব উন্নয়নের পথে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি।