• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লালমনিরহাটে নির্বাচনী ফলাফল নিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগঃ আহত ২০

| নিউজ রুম এডিটর ১০:৫৪ পূর্বাহ্ণ | ২৯/১১/২০২১ লালমনিরহাট

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ও খুনিয়াগাছ ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের সাথে বিভিন্ন প্রার্থীর নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুপ্ত নেতা-কর্মী বিভিন্ন সড়ক অবরোধসহ ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।

রোববার সন্ধ‌্যার পর থেকে মধ‌্য রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব সংর্ঘষের ঘটনা ঘটে। ওই ঘটনা গুলোতে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় একটি সুত্র জানায়, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে নৌকার প্রার্থী গোলাম মোস্তফা স্বপনের নেতা-কর্মীদের সাথে পুলিশের ও খুনিয়াগাছ ইউনিয়নে লাঙ্গল’র প্রার্থী জুলফিকার আলী বুলু’র নেতা-কর্মীদের সাথে পুলিশের সংর্ঘষ ঘটে।

এ সময় বিক্ষুপ্ত নেতা-কর্মী সড়ক অবরোধসহ ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। এতে কমপক্ষে ২০ জন বিভিন্ন প্রার্থীর নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে ।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, যারা শান্ত পরিস্থিতি নষ্ট করতে ভাংচুর ও অগ্নি সংযোগ করছেন তাদের আইনের আওতায় আনা হবে।