• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

হকি অঙ্গনের লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে তৃতীয় ভারত

| নিউজ রুম এডিটর ৬:১৬ অপরাহ্ণ | ২২/১২/২০২১ খেলাধুলা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালের চেয়ে আকর্ষণ ছিল তৃতীয় স্থান ম্যাচ নিয়ে। ভারত-পাকিস্তান ফাইনাল হওয়ায় হকি অঙ্গনের সবার দৃষ্টি ছিল এই ম্যাচে। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালে ভারত ৪-৩ গোলে পাকিস্তানকে হারিয়ে তৃতীয় হয়েছে।

২ মিনিটে টানা চারটা পেনাল্টি কর্নার পায় ভারত। হারদিক সিংয়ের পুশ, স্টপ গুরিন্দর সিংয়ের, হিট হারমানপ্রীতের স্ট্রোক এই কম্বিনেশনে গোল আদায় করে নেয় ভারত। ১০ মিনিটে আফরাজের গোলে সমতায় পাকিস্তান। দারুণ নৈপুন্যে গোলটি করেন তিনি। প্রথম কোয়ার্টার সমতায় শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারে দুই দল একাধিক পেনাল্টি কর্নার পেলেও গোল আদায় করতে পারেনি।

তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে লিড নেয় পাকিস্তান। মঈন শাকিলের পুশ, স্টপ নাদিম আহমেদের, হিট আবদুল রানার। পাকিস্তান এগিয়ে যায় ২-১ গোলে। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে সুমিতের দারুণ ফিল্ড গোলে সমতায় ভারত।

ম্যাচের সব নাটকীয়তা ছিল চতুর্থ কোয়ার্টারে। ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতের বরুণ কুমার। ৫৭ মিনিটে আকাশদ্বীপ সিংয়ের অসাধারণ ফিল্ড গোলে ভারত জয়ের সুভাস পায়। ৫৭ মিনিটে পাকিস্তানের নাদিম আহমেদের গোলে ৪-৩ স্কোরলাইনে খেলা শেষ হয়।