• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

রাজধানীর খিলগাঁও থেকে ৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার ০২, মাইক্রোবাস উদ্ধার

| নিউজ রুম এডিটর ৩:৪৮ অপরাহ্ণ | ২৭/০১/২০২২ ঢাকা, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু।।রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে গাঁজা ও পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ সজীব আহমেদ ও মোঃ আমির হোসেন। এসময় তাদের হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-১৯-৮৮৭৪, ইঞ্জিন নং- ITR-1420651, চেসিস নং- TRH200-0196381) উদ্ধারমূলে জব্দ করা হয়।

খিলগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

অভিযানে নেতৃত্বে দেয়া ধানমন্ডি জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খিলগাঁও থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী একটি কালো রংয়ের হাইচ মাইক্রোবাসযোগে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ সজীব ও আমিরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে ।