• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

নতুন ইসি গ্রহণযোগ্য নির্বাচন করবেন : প্রত্যাশা রওশন এরশাদের

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, নতুন নির্বাচন কমিশন আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশ ও জাতিকে উপহার দিবে-এটাই সকলের প্রত্যাশা।

সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন রওশন এরশাদ।

বিবৃতিতে বেগম রওশন এরশাদ আরো বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা তাদের উপর ন্যাস্ত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন এবং দেশের মানুষ নিশ্চিতভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তাদের ইচ্ছের প্রতিফলন ঘটাতে পারেন সে বিষয়টি নিশ্চিত করবেন।

তিনি বলেন, সব দলের সাথে আলোচনা করে, তাদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনে করে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবিধান অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার আইন, ২০২২ প্রণয়ন করে এবং আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করায় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ।

বেগম রওশন এরশাদ প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতেই আপনারা দায়িত্ব পেয়েছেন। সংবিধান অনুযায়ী সেই দায়িত্বটুকু পালন করতে যথেষ্ট যত্নশীল হলেই সম্ভব হবে সব দলের অংশগ্রহণে আগামীতে দেশে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার।