• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ স্ত্রী-সন্তানদের রেখে পরপারে সাইদ

রাজধানীর বাড্ডার বেরাইদ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আবু সাইদ (৩৭) নামে একজন মারা গেছেন।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি। সাইদের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত পৌনে চারটার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তিন তলা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হন।

সাইদ ছাড়া বাকি দগ্ধরা হলেন- তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)।

আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিন তলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকতেন। রাতে তারা ঘুমিয়েছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

তিনি জানান, কাপ্তান বাজারে সাইদের মাংসের দোকান রয়েছে। আর তার স্ত্রী গৃহিণী।

চিকিৎসকরা জানান, রেখার ৩০, সাফার ১১ ও সাফিয়ানের শরীর ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।