=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতীবান্ধায় ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৫:০৩ অপরাহ্ণ | ২২/০৪/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে তাদের জেল হাজতে প্রেরন করেন হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে ওই উপজেলার মেডিকেল মোড়ে বৈশাখী হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

ওই উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসানুল আলম খান জুয়েলের উপর হামলার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম।

পুলিশ জানায়, হাতীবান্ধা উপজেলা বিএনপির দলীয় কোন্দলের জের ধরে বুধবার রাতে মেডিকেল মোড় এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসানুল আলম খান জুয়েলের উপর হামলা করেন ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী। ওই ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন হাসানুল আলম খান জুয়েল। সেই মামলায় ছাত্রদল নেতা রুবেল ও নোমানকে গ্রেফতার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে লালমনিরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে।