• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লালমনিরহাটে রাস্তা নিয়ে সংঘর্ষে চাচাত ভাই নিহত

| নিউজ রুম এডিটর ৯:২৪ অপরাহ্ণ | ১০/০৫/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে বাড়ির রাস্তা নিয়ে সংঘর্ষে চাচাত ভাই কামরুজ্জামান (৪৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার(১০ মে) বিকালে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত খাদিমুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চন্দনপাট গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নুরুল ইসলাম ও শফিকুল ইসলামের বাড়ির পাশ দিয়ে পৈত্রিক সুত্রের রাস্তায় দীর্ঘ দিন ধরে যাতায়ত করতেন তাদের চাচাত ভাই কামরুজ্জামানের পরিবার। সাম্প্রতি সময় তাদের বাড়ি যাওয়া রাস্তাটি গর্ত খুড়ে বন্ধ করেন নুরুল ইসলাম গং। বাড়ি যাবার রাস্তা ফিরে পেতে ও সংঘর্ষ এড়াতে সোমবার (৯ মে) আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রতিকার চান কামরুজ্জামানের ভাই শামছুজ্জামান।

থানায় অভিযোগ দেয়ায় কামরুজ্জামানদের উপর ক্ষিপ্ত হন নুরুল ইসলাম গংরা। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্তে যাওয়ার আগেই মঙ্গলবার সকালে কামরুজ্জামানের সাথে বিতর্ক হয় নুরুল ইসলামের।

মঙ্গলবার বিকালে ক্ষেতের ভুট্টা নিয়ে ওই রাস্তা হয়ে বাড়ি ফিরছিলেন কামরুজ্জামান। এ সময় নুরুল ইমলামের পরিবারের লোকজন দলবদ্ধ হয়ে কামরুজ্জামানকে আটক করে ধাক্কা ধাক্কি করে। এতে মাটিতে পড়ে গেলে গুরুতর আহত হন কামরুজ্জামান। স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজন আহত কামরুজ্জামানকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

আদিতমারী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা বলেন, হাসপাতালে পৌছার আগেই তার মৃত্যু হয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোজাম্মেল হক বলেন, পুর্বে যিনি অভিযোগ দিয়েছেন তার উপর হামলা হয়নি। তার ভাইয়ের উপর হামলা হলে তিনি মারা গেছেন। পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।