• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

সিলেট বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত ৩১৯

| নিউজ রুম এডিটর ৫:১৪ অপরাহ্ণ | ৩০/০৬/২০২২ সারাদেশ, সিলেট

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট জুড়ে বন্যার আক্রান্ত এলাকায় পানিবাহিত রোগ ও ডায়রিয়ার রোগের পরিসংখ্যান দিন দিন বাড়তে চলছে। ইতমোধ্য বেশির ভাগ সুনামগঞ্জ,সিলেট হবিগঞ্জে ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।

সিলেট বিভাগে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডায়রিয়ায় আরো ৩১৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ১৫৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর বাইরে সিলেটে ৪৩ জন, হবিগঞ্জে ৭৫ জন ও মৌলভীবাজারে ৪৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বন্যার পর থেকে এ পর্যন্ত এ বিভাগে ডায়রিয়াসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৫০৫৩ জন বলে জানিয়েছে সিলেট স্বাস্থ্য বিভাগ