• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলার অভিযোগ

| Peoples News ১১:৫৪ পূর্বাহ্ণ | ৩১/১২/২০২৫ সারাদেশ

 

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জের ধরে আপনভাই তার শারীরিক প্রতিবন্ধী ভাইকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় শারীরিক প্রতিবন্ধী মানিক মিয়া উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন যাবৎ চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের সমন খার ছেলে শারীরিক প্রতিবন্ধী (সরকারি ভাতা প্রাপ্ত) মানিক (৫০) এর সাথে আপন ছোট ভাই মাসুদের সাথে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরুধের জেরে গত শুক্রবার মানিক বাড়ির পাশে একটি গাছের ডালা কাটতে গেলে ছোট ভাই মাসুদ ও তার স্ত্রী মানিকের উপর হামলা চালায়। এসময় মানিককে পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে।

ওইসময় স্থানীয় লোকজন মানিককে আহত অবস্থায় চিকিৎসার জন্য উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে মানিকের ছেলে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এর পূর্বেও মানিকের উপর হামলা করেছে ওই ভাই।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।