• আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শার্শায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নিজ অর্থায়নে মরণোত্তর ভাতা প্রদান করেন

| Peoples News ৯:৩৩ পূর্বাহ্ণ | ০৭/০১/২০২৬ সারাদেশ

 

তরিকুল ইসলাম, শার্শা উপজেলা প্রতিনিধি:যশোরের শার্শার বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ৬৬৯ খুলনা)

এর উদ্যোগে ৬ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে ৩৫ হাজার টাকা করে’ মোট ২ লক্ষ ১০ হাজার টাকা মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারী) শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নিজ অর্থায়নে ৬ জন মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এ মরণোত্তর ভাতা প্রদান করা হয়।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস নিজ হাতে ৬ জন মৃত মটর শ্রমিকের পরিবারের হাতে নগত ৩৫ হাজার টাকা করে’ মোট ২ লক্ষ ১০ হাজার টাকা তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন।

উক্ত মরণোত্তর ভাতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন

, মটর শ্রমিক ইউনিয়নটির সভাপতি মো. আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লিটু সরদার, দপ্তর সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন, সড়ক সম্পাদক আশারাফ হোসেন ছন্টু, আবুল কালাম সবুজ, আনিসুর রহমান কিনা, ড্রাইভার তবিবার, রনি, বাহার, জাহাঙ্গীর প্রমূখ।

অনুষ্ঠান শেষে মটর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, আগামীতেও প্রতিটি মৃত শ্রমিকের পরিবারের মাঝে মরণোত্তর ভাতা প্রদান অব্যাহত থাকবে।