• আজ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

লালমনিরহাটে নাশকতার মামলায় জঙ্গি আটক

| নিউজ রুম এডিটর ১২:২৩ অপরাহ্ণ | ০২/০৭/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী ,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় নাশকতার মামলায় মেহেদী হাসান নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০২ জুলাই) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে শুক্রবার যশোরের অভয়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

মেহেদী হাসান হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তালুকদারের বড় ভাই ঠ্যাংঝাড়া এলাকার লতিফ তালুকদার ওরফে লতিফ মুন্সির ছেলে।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, ২০১৭ সালের রাষ্ট্র বিরোধী নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় ডিবি পুলিশের উপ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে টংভাঙ্গা এলাকায় ২০১৭ সালের ২৮ আগষ্ট একটি নাশকতার ঘটনায় মামলা দায়ের করেন। সেই মামলা দীর্ঘদিন ধরে পালাতক ছিলেন মেহেদী হাসান।