• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

| নিউজ রুম এডিটর ৭:০৭ অপরাহ্ণ | ০৭/০৭/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আব্দুল সালাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল সালাম ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় বাড়ির পাশে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় আব্দুল সালাম। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে আব্দুল সালামের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে আব্দুল সালামের লাশ উদ্ধার করা হয়।

চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু শিশু আব্দুল সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।