• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ঘোড়াঘাটে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী কারবারি আটক

| নিউজ রুম এডিটর ৩:৩৮ অপরাহ্ণ | ০৭/০৮/২০২২ সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে বিপুল পরিমাণ চোলাই মদসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি উপজেলার পালশা ইউনিয়নের চাটশাল চেয়ারগাঁও এলাকার শিরিল সরেনের স্ত্রী শেরাপিনা টুডু (৪৫)।

গত শনিবার রাতে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ চোলাই মদসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, পালশা ইউনিয়নের চেয়ারগাঁও এলাকার আদিবাসী পাড়ার শিরিল সরেনের বাড়িতে অভিযান চলাকালে ৫টি বড় এলুমিনিয়ামের পাতিল ও একটি মাটির মটকার মধ্যে রক্ষিত ৫০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

এ সময় শিরিল সরেনের স্ত্রী শেরা পিনা টুডু (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত অপর দুজন ব্যক্তি পালিয়ে গেছে। আটককৃত মাদক কারবারি ও পলাতক আসামিদ্বয় দীর্ঘদিন থেকে চোলাই মদ তৈরী করে খুচরা ও পাইকারি বিক্রিয় করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, চোলাই মদসহ এক আদিবাসী নারীকে আটক ও পলাতক আরও দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত মাদক কারবারিকে রবিবার (৭ আগস্ট) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।