• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কালীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

| নিউজ রুম এডিটর ১:২৬ অপরাহ্ণ | ১২/০৮/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে উপজেলার কাকিনা, ভোটমারী ও তুষভাণ্ডার ইউনিয়নে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে সকল দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুতি মূলক সভায় উপজেলা যুবলীগের সভাপতি উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুরুন্নবী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদার রহমান, তুষভাণ্ডার ইউনিয়ন চেয়ারম্যান নুর ইসলাম, কাকিনা ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিক ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।