• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

মুখ ফসকে নেদারল্যান্ডসকে স্কটল্যান্ড বললেন বাবর

| নিউজ রুম এডিটর ৩:৫৩ অপরাহ্ণ | ২২/০৮/২০২২ খেলাধুলা, লিড নিউজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোববার শ্বাসরুদ্ধকর জয় পায় তারা। শেষ ওভারে ১৪ রান ঠেকিয়ে ম্যাচ জিতে নেয় ৯ রানে। ম্যাচ শেষে আনন্দে মাতোয়ারা পাকিস্তান অধিনায়ক ভুল করে বসলেন, যা হাসির খোরাক জুগিয়েছে।

ডাচ বোলারদের কাছে খুব একটা সুবিধা করতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। তাদের আঁটসাঁট বোলিংয়ে ২০৬ রানে অলআউট তারা। তারপর খুব কাছে গিয়েও পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি ডাচরা। শেষ ওভারে তারা অলআউট ১৯৭ রানে। নাসিম শাহ একাই নেন ৫ উইকেট, তার বোলিংয়েই ম্যাচটি জিতে যায় পাকিস্তান।

ম্যাচ শেষে নেদারল্যান্ডসের বোলারদের কৃতিত্ব দিতে গিয়েই ভুল করে বসেন বাবর। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘আমরা আমাদের বেঞ্চের শক্ত পরখ করার চেষ্টা করেছিলাম। শুরুর দিকে বল ঠিকভাবে আসছিল না। প্রথম ইনিংসে আমরা খুব কম রান করেছিলাম। কিন্তু কৃতিত্ব দিতে হয় স্কটল্যান্ড (নেদারল্যান্ডস) বোলারদের, তারা খুব ভালো বল করেছিল।’