• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

পটুয়াখালীর দুমকিতে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩

| নিউজ রুম এডিটর ৯:৪৫ অপরাহ্ণ | ০৬/০৯/২০২২ পটুয়াখালী, সারাদেশ

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী দুমকি উপজেলার চরগরবদী ফেরিঘাট এলাকা থেকে ৯৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ৩:১৫ মিনিটের সময় অভিযান চালিয়া তাদের গ্রেফতার করা হয়।

তাদের দেহ তল্লাশি করে তিনজনের পরিহিত প্যান্টের পকেটে আলাদা আলাদা ভাবে ইয়াবা ট্যাবলেট লুকানো ছিল মোট ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করে।

পটুয়াখালী দুমকি থানার চৌকাস পুলিশ অফিসার সাকায়েত হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, পটুয়াখালী দশমিনার ডনডনিয়া গ্রামের আলমগীর ব্যাপারীর ছেলে মোঃ হানিফ বেপারী(২০),পটুয়াখালী দশমিনা পশ্চিম লক্ষীপুর গ্রামের দেলোয়ার মৃধা ছেলে মোঃ রনি মৃধা(২১),পটুয়াখালী দশমিনার পশ্চিম লক্ষীপুর গ্রামের দশমিনা বিল্লাল হোসেনের ছেলে মোঃ সোহাগ হোসেন(৩০) এরা দীর্ঘদিন কৌশলে এভাবে মাদক বহন করে ব্যবসা করে।

দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম জানায়, এ অভিযান অব্যাহত থাকবে, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন মাদক মুক্ত বাংলাদেশ গড়ুন তিনি আরো বলেন আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।