• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

চুয়াডাঙ্গা জেলা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০২কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-০২

| নিউজ রুম এডিটর ৪:৫০ অপরাহ্ণ | ১৮/০৬/২০২৩ অপরাধ-দুর্নীতি

মো;তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় প্রতিটি থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীম চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ শিহাব উদ্দিন, এসআই(নিঃ)/ সুমন্ত বিশ্বাস, এএসআই (নিঃ)/ রমেন কুমার সরকার, এএসআই(নিঃ)/ মোঃ রজিবুল হক সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১৭.০৬.২০২৩ তারিখ রাত আনুমানিক ০৮:১৫ ঘটিকার সময় দর্শনা থানাধীন সিএ্যান্ডবি পাড়াস্থ মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে দর্শনা টু দামুড়হুদাগামী পাকা রাস্তার উপর হতে দর্শনা থানার জয়নগর গ্রামের মৃত মুহিদুল ইসলামের ছেলে মোঃ শাহিন আলম(২২) শের আলীর ছেলে ২) মোঃ জাহিদুল ইসলাম (২৫),, উভয় সাং- জেলা-চুয়াডাঙ্গাদ্বয়ের বহনকারী কালো রংয়ের Freedom-100cc মোটরসাইকেলের ডান সাইডে একটি লাল রংয়ের শপিং ব্যাগে রক্ষিত ০২(দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ।