=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১০ জালে মোটর সাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক, ৩ টি মোটর সাইকেল উদ্ধার!

| নিউজ রুম এডিটর ১১:৩৯ পূর্বাহ্ণ | ০১/০৮/২০২৩ অপরাধ-দুর্নীতি

মুন্সিগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর ও ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি যাওয়া ৩টি মোটর সাইকেলসহ মোটর সাইকেল চোর চক্রের হোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গত রবিবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান, শ্রীনগর উপজেলা ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোর চক্রের মূল হোতাসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল।

এসময় গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ৩টি চোরাই মোটর সাইকেল, ১টি কাটিং প্লাস, ১টি রাম দা, ১টি লোহার তৈরি সাবল, ১টি মেটাল কাটার ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা চোর চক্রের সদস্যরা হলেন, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার নিমতলী গ্রামের মৃত আলী আকবর শেখের ছেলে মোঃ আসলাম শেখ (২০), পদ্মা সেতু (উত্তর) থানার যশলদিয়া গ্রামের দানেছ মাদবরের ছেলে মোঃ ইমন হোসেন (২৩), সিরাজদিখান উপজেলার চোরমর্দ্দন গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে আল আমিন (২৯), কাজিশাল গ্রামের ফরহাদ শেখের ছেলে হিমেল শেখ (২১), বড় শিকাড়পুর গ্রামের মৃত আব্দুল আলী দেওয়ানের ছেলে মোঃ শহীদ দেওয়ান (২৫), ইছাপুরা গ্রামের শেখ তোফাজ্জলের ছেলে মোঃ শাওন শেখ (২০)।

র‌্যাব-১০ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। তারা বেশ কিছুদিন যাবত সংঘবদ্ধ ভাবে পরষ্পর জোগ সাজসে মুন্সিগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসা বাড়ির গুরুত্বপূর্ণ মালামাল চুরিসহ দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটর সাইকেল কিনে এনে সিরাজদিখান, শ্রীনগর ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশাপশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।