=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের খেলার সম্ভাবনা ৫০ শতাংশ

| নিউজ রুম এডিটর ৪:৩৪ অপরাহ্ণ | ১৬/১০/২০২৩ ক্রিকেট, খেলাধুলা

 

চেন্নাই থেকে সাকিব আল হাসান পুনে এসেছেন ইনজুরি নিয়ে। বাঁ পায়ের কুচকির টান মারাত্মক না হলেও ভারত ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলতে চাইছেন টাইগার অধিনায়ক।

আজ সোমবার টিম হোটেল কনরাড পুনের বাইরে মিডিয়ার মুখোমুখিতে এমনটাই জানান টিম ডিরেক্টর খালেদো মাহমুদ সুজন।

তিনি বরেন, ‘সাকিবের ইনজুরি দিন দিন উন্নতি হচ্ছে। আগামীকাল অনুশীলনে ব্যাটিং করবেন। তখন বোঝা যাবে, তিনি খেলতে পারবেন কি না। তবে সাকিব চাইছেন খেলতে।

আমি মনে করি তার খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি।

চেন্নাইয়ের চিদাম্বরণ স্টেডিয়ামে নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় কুঁচকির টান পরে সাকিবের। এই ব্যথা নিয়েই ব্যাটিং ও বোলিং করেন। ৪০ রান করেন এবং ১০ ওভারের স্পেলে ৫৪ রানের খরচে ১ উইকেট নেন।

গতকাল হোটেলের জিমে শরীরের উপরের অংশের ব্যায়াম করেন।