=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ভিতরে ঢুকে বৃদ্ধ নারীকে পেটালেন ভারতীয় বিএসএফ 

| নিউজ রুম এডিটর ১১:১৯ অপরাহ্ণ | ০৫/১২/২০২৩ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে এক বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিঙ্গিমারী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে পতাকা বৈঠক করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী।
মঙ্গলবার(৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার পকেট সীমান্তের ৮৯৩ নং মেইন পিলারের ৮ নং সাব পিলারের কাছে বাংলাদেশের ভুখন্ডে কাপড় শুকাতে যায় জোহরা বেগম নামে এক বৃদ্ধা নারী। এ সময় ভারতীয় কুচবিহার অঞ্চলের শিতলকুচি এলাকার ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের এক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বৃদ্ধা জোহরা বেগমকে মারধর করেন ওই বিএসএফ সদস্য। বৃদ্ধা নারীর আত্মচিৎকারে
সীমান্তবর্তী লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করলে ভারতীয় বিএসএফ ফাঁকা রাবার বুলেট ছুড়ে নিজ ভুখন্ডে চলে যায়। এ নিয়ে সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করে।
এ বিষয়ে সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ সদস্য সামছুল আলম জানান, প্রায় সময় ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। আজো বাংলাদেশে প্রবেশ করে এক নারীকে মারধর করেন এবং ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এসব ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি।
এ বিষয়ে সিঙ্গিমারী বিজিবি’র ক্যাম্পের ইনচার্জ নাসির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। তাৎক্ষনিক বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।