• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

তারাবির নামাজ পড়ে বাড়িতে যেতেই ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে হত্যা

| নিউজ রুম এডিটর ১২:৩৯ পূর্বাহ্ণ | ১৯/০৩/২০২৪ আওয়ামী লীগ, রাজনীতি, লিড নিউজ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১৮ মার্চ) রাত নয়টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ছাত্রলীগ নেতার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন।

তিনি জানান, রাতে জাহিদ তারাবির নামাজ পড়ে বাড়ি যান। নয়টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে বের করে। বের হওয়ার পরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জাহিদ হাসান ঝলককে মৃত ঘোষণা করেন।