• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

হাসান তোপ সামলে স্বস্তি নিয়ে লাঞ্চে ভারত

 

চেন্নাই টেস্টে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। হাসান মাহমুদের বোলিং তোপের মুখে পড়ে ৩৪ রানেই সাজঘরের পথ ধরতে হয় রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে। দারুণ শুরু পায় বাংলাদেশ। এরপর অবশ্য শুরুর ধাক্কা সামাল দেন যশস্বী জয়সওয়াল ও রিশভ পান্ত। এ দু’জন লাঞ্চের আগে আর কোনো আঘাত আসতে দেননি উইকেটে।

লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। উইকেটে আছেন যশস্বী জয়সওয়াল ও রিশভ পান্ত। জয়সওয়ালের সংগ্রহ ৬২ বলে ৩৭ রান। অন্যদিকে ৪৪ বলে ৩৩ রান পান্তের।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে দিনেই শুরুতেই হোঁচট খায় ভারত। তারকা ব্যাটার রোহিত শর্মাকে সাজঘরের পথ দেখান হাসান। তাতে শুরুতে ব্যাট করতে নামা স্বাগতিক ভারত বড়সড় ধাক্কা খায়।

এদিন ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রোহিতকে সাজঘরের পথ ধরিয়েছেন হাসান মাহমুদ। দারুণ এক ডেলিভারিতে ভারতীয় অধিনায়ককে পরাস্ত করেন তিনি। বল ব্যাটের কানায় লেগে সেকেন্ড স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে গিয়ে পড়ে। হাতে বল জমিয়ে উদযাপনে মাতে বাংলাদেশ। রোহিতকে সাজঘরে ফিরতে হয় ১৯ বলে ৬ রান করে। ১৪ রানে প্রথম উইকেট হারায় ভারত।

পরের ওভারে এসে সাজঘরের পথ ধরান শুভমান গিলকে। ৮ বলে শূন্য রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় গিলকে। খানিক পর বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন হাসান। হাসানের বল বুঝতে না পেরে ৬ রানে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সময়ের তারকা ব্যাটার কোহলি। তাতে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বড়সড় ধাক্কা খায় ভারত। তবে সেই ধাক্কা পরে কাটিয়ে উঠেছে পান্ত-জয়সওয়াল জুটি।