• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

এক ঘুসিতেই প্রাণ গেল কিশোরের

| নিউজ রুম এডিটর ৩:০২ পূর্বাহ্ণ | ০৩/১২/২০২৪ লালমনিরহাট, সারাদেশ, সিলেট

সিলেট: সিলেটে এক কিশোরের ঘুসিতে প্রাণ হারিয়েছে আরেক কিশোর। সোমবার রাত ৮টার দিকে নগরীর লালদিঘীরপাড় অস্থায়ী হকার মার্কেটে এ ঘটনা ঘটে।

সোমবার (২ ডিসেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানায় ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত কিশোর মো. জাহিদ খান (১৩) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে। এ ঘটনায় ফরহাদ (১৬) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক ফরহাদ মহানগরের লামাপাড়া বাদশা মিয়ার কলোনির বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে।

মার্কেটের ব্যবসায়ীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই কিশোরের মধ্যে নিহত কিশোর চায়ের দোকানের কর্মচারী। আটক কিশোর মাছের দোকানের কর্মচারী।

তারা দুজন পানি আনতে গেলে একে অন্যকে কিল ঘুসি দিয়ে খুনসুঁটি করে। এমন সময় স্পর্শকাতর স্থানে ঘুসি লাগলে কিশোর জাহিদ মারা যান। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ নামের এক কিশোরকে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।