• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

| নিউজ রুম এডিটর ৭:১৪ পূর্বাহ্ণ | ২৬/০২/২০২৫ ঢাকা, লিড নিউজ, সারাদেশ

 

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি। পরে তাকে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে মারধর করেন। রাতে তার মৃত্যু হলে কয়েকজন ব্যক্তি ওই যুবকের মরদেহ বালুর মাঠে ফেলে চলে যায়। পরে রাত ১১টায় পুলিশ মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিচয় জানতে আঙ্গুলের ছাপ নিতে পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।