• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সিরাজদিখানে বসত বাড়ীর মেঝে থেকে হাত-পা ও মুখ বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার!

| নিউজ রুম এডিটর ৩:০৫ অপরাহ্ণ | ২২/০৫/২০২৫ মুন্সীগঞ্জ, সারাদেশ

 

সিরাজদিখান প্রতিনিধিঃমুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির শেখ ওই গ্রামের মৃত কোরবান আলী শেখের পুত্র।

জানা যায়, তিনি এক সময় ময়মনসিংহে কাপড়ের ব্যবসা করতেন। বর্তমানে ব্যবসা ছেড়ে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তার স্ত্রী ঢাকায় মেয়েদের সঙ্গে থাকেন। চার মেয়ের মধ্যে একজন বিদেশে ও বাকি তিনজন ঢাকায় থাকেন। সকালে ভবনের পানির ট্যাংকিতে পানি না থাকায় বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগম আমির শেখকে ডাকতে গেলে সাড়া না পেয়ে তার রুমের দরজায় ধাক্কা দেন। দরজা খুলে গেলে ভেতরে প্রবেশ করে তিনি রুমের মেঝেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তার চিৎকারে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে এসে পুলিশে খবর দেন।

ভাড়াটিয়া নাসিমা বেগম জানান, গতকাল মঙ্গলবার বিকেলেও বাজার করে বাসায় ঢুকতে দেখেছি। আজ সকালে এমন ঘটনা হবে, ভাবতেই পারিনি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।