• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

পাটগ্রামে খেলতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু

| নিউজ রুম এডিটর ৫:২৫ অপরাহ্ণ | ১১/০৬/২০২৫ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলন করা একটি খালে পড়ে গিয়ে খাদিজা নামে (২) এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ঘাঁটের পাড় একালায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার মনির হোসেন লিপ্তি বেগমের একমাত্র মেয়ে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে দিকে খাদিজা বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ পাথর উত্তোলন করা একটি গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।