• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

পাটগ্রামে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

| নিউজ রুম এডিটর ৭:৫৪ অপরাহ্ণ | ২০/০৬/২০২৫ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে অনিক মিয়া (২৫) নামে এক মোটর সাইকেল আরোহীত নিহত ও অপরজন আহত হয়েছেন।

 

শুক্রবার (২০জুন) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার একরামুল হকের ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে একজনকে সাথে নিয়ে পাটগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন অনিক মিয়া। ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অনিকের মৃত্য হয়। মোটর সাইকেল থাকা অপরজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

বড়খাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে অনিক মিয়া নামে একজন নিহত হয়েছেন এবং অপর একজনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।