• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লুৎফুজ্জামান বাবরের আত্মপক্ষ সমর্থন ২১ সেপ্টেম্বর

| নিউজ রুম এডিটর ৭:২৩ অপরাহ্ণ | ১৯/০৯/২০২১ জাতীয়

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আত্মপক্ষ শুনানির জন্য আগামী ২১ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম এ দিন ধার্য করেন।

আজ মামলার বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম আদালতে সাক্ষ্য দেন। তিনি আসামির দাখিল করা সম্পদ বিবরণী আদালতে শনাক্ত করেন। মামলায় এর আগেও তিনি সাক্ষ্য দিয়েছিলেন। কিন্তু সেই সময় সম্পদ বিবরণী শনাক্ত না করায় তাকে ফের তলব করা হয়।

আজ আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম তাকে (মির্জা জাহিদুল) জেরা করেন। এরপর আদালত আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেন। শুনানি উপলক্ষে বিএনপির সাবেক এ নেতাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে আটক হন বাবর। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়। দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

চার্জশিটে বাবরের বিরুদ্ধে সাত কোটি পাঁচ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। একই বছরের ১২ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

পিএন/জেটএস