• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

হাত জোড় করে ক্ষমা চাইলেন নাসির

| নিউজ রুম এডিটর ৫:২১ অপরাহ্ণ | ০৫/১০/২০২১ খেলাধুলা

বর্তমানে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের আলোচিত নাম নাসির হোসেন। একসময় অল-রাউন্ড পারফর্মেন্স দিয়ে আলোচনায় থাকতেন। উপাধি পেয়েছিলেন ‘ফিনিশার’ হিসেবে। কিন্তু এই খ্যাতির চাপ সামলাতে পারেননি। জড়িয়ে পড়েন একের পর এক নারীঘটিতে কেলেঙ্কারিতে।

তার সর্বশেষ কেলেঙ্কারি হলো তামিমা তাম্মি নামের এক বিমানবালাকে বিয়ে করা। সেই বিমানবালা আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি তামিমার সাবেক স্বামী রাকিবের মামলার ভিত্তিতে পিবিআইয়ের তদন্তে পাওয়া গেছে অভিযোগের সত্যতা। আদালতে সেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পিআইবি। এরপর আদালত নাসির-তামিমা এবং তামিমার মা সুমি আক্তারকে ৩১ অক্টোবর শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এরপর নাসির-তামিমা দুজনেই মুখে কুলুপ এঁটে আছেন। যদিও গত ১৪ ফেব্রুয়ারি বিয়ের পর যখন অভিযোগ ওঠে, নাসির-তামিমা ঘটা করে সংবাদ সম্মেলন করে সব অস্বীকার করেছিলেন।

সম্প্রতি মিরপুর শেরে বাংলায় এনসিএলের জন্য ফিটনেস টেস্ট দিতে এসেছিলেন নাসির। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেছিলেন, ‘আপনাদের সাবজেক্ট তো একটাই’।

এরপর ফের মিরপুরে পাওয়া যায় তার দেখা। এ যাত্রায় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই বলেননি। দূর থেকে হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করে বুঝিয়ে দেন, তিনি কথা বলতে চান না। এভাবে নাসির হয়তো সাংবাদিকদের থেকে বাঁচলেন, অভিযোগ থেকে বাঁচবেন কি?

পিএন/জেটএস