• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

বাস চাপায় আহত এএসআইয়ের মৃত্যু, স্ত্রী-সন্তান হাসপাতালে

| নিউজ রুম এডিটর ৬:৪৯ অপরাহ্ণ | ০৬/১০/২০২১ সারাদেশ

রংপুরে বাসের ধাক্কায় আরিফুজ্জামান আরিফ নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আরিফ নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা। তিনি রংপুর সদর কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন।

রংপুর সদর থানার ওসি মমতাজুল ইসলাম জানান, চিকিৎসকের কাছে যেতে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরে যাচ্ছিলেন এএসআই আরিফ। পথে হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনের রাস্তায় একটি গর্তে পানি দেখে দাঁড়ান তিনি।

এ সময় একটি ট্রাক ও রুপা এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস মুখোমুখি হলে বাসচালক ব্রেক করেন। এতে বাসের পেছনের অংশ ঘুরে গিয়ে আরিফের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ও ছেলে গাড়ির নিচে পড়েন। সড়কে ছিটকে পড়েন তার স্ত্রী।

ওসি আরো জানান, গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে আরিফ মারা যান। কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, বাসটি উদ্ধার করেছে হাজিরহাট থানা পুলিশ।

তবে দুর্ঘটনার পর পলিয়ে গেছেন চালক। এ ঘটনায় মামলা হয়েছে। ২০০৬ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন আরিফ।পদোন্নতি পেয়ে পরে এএসআই হন।

পিএন/জেটএস