• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

রাজারবাগ দরবার শরিফ পীরের সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক

| নিউজ রুম এডিটর ৬:৪১ অপরাহ্ণ | ১৬/১১/২০২১ আইন আদালত

রাজধানীর রাজারবাগ দরবার শরিফের পীর নামে পরিচিত দিল্লুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে ৪ নভেম্বর দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

অনুসন্ধান দলের অন্য সদস্যরা হলেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আলতাফ হোসেন।

পীর দিল্লুর রহমানের বিরুদ্ধে সাধারণ মানুষকে ধর্মের নামে ধোঁকা দেওয়া, বিভিন্ন অনিয়মের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সাত হাজার একর জমি কেনা, অবৈধভাবে রাবারবাগান দখলসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক। এর যাচাই-বাছাই শেষে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। রাজধানীর ৫ নম্বর আউটার সার্কুলার রোডে রাজারবাগ দরবার।

দুদক সূত্র জানায়, ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।