• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

৫ মাস পর দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত

| নিউজ রুম এডিটর ৯:১৬ অপরাহ্ণ | ২১/০১/২০২২ জাতীয়, লিড নিউজ

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৪৩৪ জনের। যা প্রায় ৫ মাস পর দেশে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত বছরের ১০ আগস্ট করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ১৬৪ জনের।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ১৯২ জন হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন। একই সময়ে নমুনা পরীক্ষা হয় ৪০ হাজার ১৩৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ।