• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

আইজিপি ব্যাজ-২০২১ পেলেন সিরাজদিখানের কৃতি সন্তান শরিফুল ইসলাম

| নিউজ রুম এডিটর ৮:১০ অপরাহ্ণ | ২৪/০১/২০২২ আইন আদালত, বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ঃ পুলিশের আইজিপি ব্যাজ-২০২১ পেলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কৃতি সন্তান মোঃ শরিফুল ইসলাম। পুলিশের প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তাকে Police Force Exemplary Good Service Badge-2021 সম্মানে ভূষিত করা হয়। গত ২১ জানুয়ারী ২০২২ তারিখে পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ সদর দপ্তর কর্তৃক পুলিশের আইজিপি ব্যাজ প্রাপ্তদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়।

এর আগে তিনি ২০১৯ সালে র‍্যাব মহাপরিচালকের বিশেষ সম্মাননা (সেবা), র‍্যাব ফোর্সেস পদক (সেবা) এবং ২০১৪ সালে বিএ (অনার্স) ইন ইংলিশে প্রথম শ্রেনীতে প্রথম হওয়ায় রাষ্ট্রপতির পদক লাভ করেন। বর্তমানে তিনি র‌্যাপিড একশন ব্যাটালয়ন (র‌্যাব) মহাপরিচালকের পারসোনাল এসিস্টেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া সম্প্রতি মোঃ শরিফুল ইসলাম তার নিজ এলাকা তথা উপজেলার কোলা ইউনিয়নে অসহায় ছাত্র ছাত্রীদের জন্য মানবতার ক্লাব প্রতিষ্ঠা করেন।

তিনি আইজিপি ব্যাজ প্রাপ্ত হওয়ায় বন্ধু বান্ধব, আত্নীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী এবং রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদূর্ভাব বৃদ্ধিতে এ বছর পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহ ভার্চ্যুয়াল প্যারেড মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্ভোদনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত শরিফুল ইসলাম বলেন, আমি সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চাই এবং সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এই আইজিপি ব্যাজ হতে প্রাপ্ত অর্থ অসহায় মানুষের জন্য ব্যয় করতে চাই ।