• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

বাগেরহাটে জনসচেতনা সৃষ্টিতে মাইকিং কার্যক্রমের উদ্ভোধন

| নিউজ রুম এডিটর ৬:০১ অপরাহ্ণ | ২৬/০১/২০২২ বাগেরহাট, বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রণের বিস্তাররোধে জনসচেতনা সৃষ্টিতে সপ্তাহব্যাপী মাইকিং কার্যক্রমের উদ্ভোধন করেছেন জেলা প্রসাসক মুহম্মদ আজিজুর রহমান। বুধবার (২৬ জানুয়ারি) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে জেলা প্রশসাকের কার্যালয় চত্বর এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম , রূপান্তরের ক্রেইন প্রকল্পের সমন্ময়কারী খালেদা হেসেন মুন, এ্যাডভোকেসি সমন্ময়কারী তসলিম আহম্মেদ টংকর, পুষ্টি উন্নয়ন নাগরিক কমিটির উপদেষ্টা এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, প্রকল্পের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু, ফিল্ড অফিসার মো. আল-ইমরান মুন্না প্রমুখ।

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ নামক প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলা, বাগেরহাট পৌরসভা, মোংলা উপজেলা, মোংলা পৌরসভা এবং শরনখোলা উপজেলায় জনসচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারণা চালানো হবে।