• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

শিল্পী সমিতির নতুন নেতৃত্বে কাঞ্চন-জায়েদ

| নিউজ রুম এডিটর ৯:০২ পূর্বাহ্ণ | ২৯/০১/২০২২ চলচ্চিত্র, বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান।

জায়েদ খানের চেয়ে ২ ভোট কম পেয়েছেন অভিনেত্রী নিপুণ।

অন্যান্য পদের ভেতর সহ-সভাপতি পদে মিশা-জায়েদ প্যানেলের ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে কাঞ্চন-নিপুণ প্যানেলের সাইমন সাদিক জয়ী হয়েছেন।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে কাঞ্চন-নিপুণ প্যানেলের মামনুন ইমন জয়ী হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিশা-জায়েদ প্যানেলের জয় চৌধুরী।

কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু আর কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন ভোটার। বাতিল হয়েছে ১০টি ভোট।

সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ১৯১, সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ১৭৬, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ২১২ ভোট, সহ-সভাপতি পদে ডিপজল ২১৯, রুবেল ১৯১ ভোট পেয়েছেন।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ১২ মিনিটে শুরু হয়েছিল ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত।