• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

বিদ্যুৎস্পৃষ্ট দুই সন্তানকে বাঁচিয়ে প্রাণ হারালেন মা

| নিউজ রুম এডিটর ৬:৪১ অপরাহ্ণ | ০৪/০২/২০২২ বাংলাদেশ

বিদ্যুতের সকেটে আঙুল ঢুকে যায় পাঁচ বছরের মেয়ে শিশুর। তাকে রক্ষা করতে গিয়ে সাত বছরের ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। একে একে দুই সন্তানের বিদ্যুৎস্পৃষ্ট দেখে তাদের উদ্ধার করতে যান মা। কিন্তু তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।

শেষ পর্যন্ত দুই সন্তানকে প্রাণে বাঁচাতে পারলেও ঘটনাস্থলেই মারা যান মা। নিহত মায়ের নাম নাসিমা আক্তার (৩৫)। তার বেঁচে যাওয়া দুই সন্তানের নাম যথাক্রমে খুশি আক্তার ও হাসান।

গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজনবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নাসিমা আক্তার ওই ওয়ার্ডের বাসিন্দা নুরুল আফসারের স্ত্রী।

সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জাফর সংবাদমাধ্যমকে বলেন, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নাসিমা তার বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই সন্তানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে দুজনকে ছাড়াতে যান। দুই সন্তানের পায়ে জুতা থাকলেও নাসিমার পায়ে জুতা ছিল না।

এ কারণে খুব দ্রুত বিদ্যুতায়িত হয়ে নাসিমা মারা গেছেন। রাতেই তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই ঘটনার কথা থানায় এখন পর্যন্ত কেউ জানায়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ।