• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

লালমনিরহাটে শীতার্থ মানুষের পাশে যুবলীগ

| নিউজ রুম এডিটর ৫:০৫ অপরাহ্ণ | ০৫/০২/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ৫’শত শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় যুবলীগ । রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ব্যবস্থাপনায় অসহায় ও দুস্থদের মাঝে শীত নিবারনে কম্বল বিতরন করা হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৫শ’ কম্বল বিতরন করা হয়।

জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ।

জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাখওয়াত হোসেনের সঞ্চালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, সহ সম্পাদক রাশেদুল ইসলাম শাফিন, সহ সম্পাদক আলমগীর হোসেন শাহ্ জয়, সদস্য এটি এম সায়েদ লিয়ন, সদস্য কাইফ ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজিজুল ইসলাম বারী, ০১৭১৭-৯৯৭৭৯৫।