• আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কাঞ্চন-নিপুণদের শপথ পড়ালেন মিশা সওদাগর

| নিউজ রুম এডিটর ৭:২৭ অপরাহ্ণ | ০৬/০২/২০২২ বিনোদন, লিড নিউজ

শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন সভাপতি পদে জয়ী ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ নেন কাঞ্চন-নিপুণ প্যানেলের বিজয়ী সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, সাংগঠনিক সম্পাদক শাহনূর, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ আজাদ খান।

ছিলেন কার্যকরী সদস্যপদে বিজয়ী অমিত হাসান, ফেরদৌস, জেসমিন, কেয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নায়ক মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে নবনির্বাচিত তারকাদের শপথ বাক্য পাঠ করান পরাজিত প্রার্থী মিশা সওদাগর।

শপথ পড়ানো অনুষ্ঠানে মিশার উপস্থিতি এক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেন নায়ক আলমগীর। এদিকে মিশা সওদাগর বলেন, কাঞ্চন ভাই একবার ডাকায় আমি চলে এসেছি। অতীতের ভেদাভেদ ভুলে সামনে এগিয়ে যেতে চাই। আমাকে যখনই ডাকা হবে আমি উপস্থিত থাকবো।