• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ওয়াসিম হত্যায় চারজনের ফাঁসির রায়

| নিউজ রুম এডিটর ৭:৩০ অপরাহ্ণ | ১০/০২/২০২২ লিড নিউজ, সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে ওয়াসিম নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাইজুন্নেছা এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সর্বোচ্চ সাজার পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম দস্তগীর।

তিনি জানান, আসামিদের মধ্যে আব্দুল বাতেন ও পলক কারাগারে ছিলেন। রায় ঘোষণার আগে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

আলম ও পাপ্পু পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মৃত্যুদপ্রাপ্তরা হলেন, আব্দুল বাতেন, জাহাঙ্গীর আলম ওরফে আলম, পলক রহমান ওরফে ডেঞ্জার সাগর ও পাপ্পু।

উল্লেখ্য, ২০১৫ সালের ৪ এপ্রিল কেরানীগঞ্জ মডেল থানার আগানগর বাঁশপট্টি এলাকা থেকে অচেনা এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের তদন্তে লাশের পরিচয় ও হত্যার কারণ উদঘাটন হয়।