• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

নড়াইলে হিরোইন মামলায় যশোরের অহিদা’র যাবজ্জীবন কারাদণ্ড

| নিউজ রুম এডিটর ৪:০৩ অপরাহ্ণ | ১৪/০২/২০২২ আইন আদালত

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে হিরোইন মামলায় অহিদা বেগম নামে এক মহিলাকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

এ মামলার অপর ৪ জনকে আসামীকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত। অহিদা বেগমর বাড়ি যশোরের শংকরপুর এলাকায়। সে ওই এলাকার শরিফুল ইসলাম খানের স্ত্রী। খালাস প্রাপ্তরা হলেন, শরিফুল ইসলাম খান, খসরুল আলম, শাহীন আলম ও সিরাজুল ইসলাম। মামলা বিবরণে জানা যায়, ১৩/১০/২০১৫ তারিখে নড়াইল ডিবি পুলিশের এসআই মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একটি দল মাদক দ্রব্য উদ্ধার পরিচালনার সময় সদরের সীতারামপুর এলাকায় যশোর – নড়াইল সড়কে যশোর থেকে নড়াইল আসার সময় একটি প্রাইভেট কার তল্লাসী কালে গাড়ীর চালক সহ ৪ জন যাত্রীতে তল্লাসী করে সাজাপ্রাপ্ত মহিলার কাছ থেকে বিশেষ কায়দায় তৈরী পকেটে রাখা ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। উপযুক্ত সাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ বিচারক আসামীর উপস্থিতিতে এ মামলার রায় ঘোষনা করেন। অপর আসামীদের বেকসুর খালাস দেয়া হয়।