• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

কুড়িগ্রামে দুর্গম চড়ে আলো ছড়াচ্ছেন তরুণ ইউপি সদস্য আব্দুর রহিম মোল্লা

| নিউজ রুম এডিটর ৬:১৯ অপরাহ্ণ | ২২/০৩/২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম মোল্লা। ইতিমধ্যে অনেক সুযোগ সুবিধা বঞ্চিত দুর্গম চড় নারায়ণপুরের মানুষের আশা ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রহিম মোল্লা।

তার নিরলস প্রচেষ্টায় ০৮ নং ওয়ার্ডে বয়স্ক ও বিধবা ভাতা শতভাগ নিশ্চিত হয়েছে ।

কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় ৪০দিনের মাটিকাটা কর্মসূচির শেষদিন ছিল গত ১৪ই মার্চ। কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হওয়ায় শ্রমিক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। এ প্রকল্পের আওতায় এবছর প্রায় চার কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি সাধিত হয়েছে। এদিকে নারায়ণপুর ভারতের বর্ডার বেষ্টিত হওয়ায় মাদকে নিমজ্জিত ছিল এখানকার যুব সমাজ। ইউপি সদস্য আব্দুর রহিম মোল্লা জনসচেতনতা, মিটিং ও কাউন্সিলিং এর মাধ্যমে যুব সমাজকে নেশার জগৎ থেকে ফিরিয়ে এনে আধুনিক পদ্ধতিতে গবাদিপশু, মৎস্য, পোল্ট্রিসহ অনন্য কৃষি পণ্য উৎপাদন করে কিভাবে নিজের ভাগ্য পরিবর্তন করা যায় সেই চেষ্টায় প্রতিনিয়ত কাজ করছেন।

জাহিদুল ইসলাম বলেন,নারায়ণপুর ইউনিয়ন পরিষদে বিগতদিনের জনপ্রতিনিধিরা কখনো জনগণের সেবক ছিলেন না।তারা জনগনের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতেন। আব্দুর রহিম মোল্লা ইউপি সদস্য হওয়ার পর আমাদের সকল সুযোগ সুবিধা আমরা হাতের কাছে পাচ্ছি।

আব্দুল কুদ্দুস বলেন,মাদকে মাদকে ভরপুর ছিলো আমাদের ওয়ার্ড, যুব সমাজ মাদকে ডুবে থাকতো, আব্দুর রহিম মোল্লা ইউপি সদস্য হওয়ার পর যুব সমাজ মদকে ছেড়ে কৃষিতে মনোযোগ দিয়ে নিজের ও নিজের পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনছেন।

এই বিষয়ে জানতে চাইলে ০৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম মোল্লা বলেন, আমি কারো হাততালি বা বাহবা পাওয়ার আশায় কাজ করছি না, আমি আমার ওপর সমাজের অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে সমাজের জন্য কাজ করি তাহলে আমরা সমাজের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারবো। আব্দুর রহিম মোল্লা তিনি ডুমুরদহ নিম্ন- মাধ্যমিক বিদ্যালয়ের একজন জনপ্রিয় শিক্ষকও বটে!