• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বায়তুল মোকাররমের নতুন খতিব হচ্ছেন মুফতি রুহুল আমিন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। দেশ বরেণ্য এ আলেম গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক (মুহতামিম) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন মারা যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন মুফতি রুহুল আমিন। মুফতি রুহুল আমিন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর।

সরকারের কাছ থেকে কওমি মাদরাসার সনদের স্বীকৃতি পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোপালগঞ্জ টুঙ্গীপাড়ার গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম রুহুল আমিন।

কওমি মাদরাসার সনদের স্বীকৃতির পর ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে মুফতি রুহুল আমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধিতে ভূষিত করেন।

বায়তুল মোকাররমের নতুন খতিব হিসেবে মুফতি রুহুল আমিনের নাম প্রস্তাব পাঠানো হয় প্রধানমন্ত্রীর কাছে। এরপর তিনি এর অনুমোদন দেন। নিয়োগপত্র হাতে পাওয়ার পর বায়তুল মোকাররমের খতিব হিসেবে তিনি যোগ দেবেন।