• আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

রোজায় মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ছুটি বাড়ল

| নিউজ রুম এডিটর ৮:২০ অপরাহ্ণ | ০৪/০৪/২০২২ লিড নিউজ

প্রাথমিকে না হলেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন স্কুল-কলেজ ২০ এপ্রিল (১৮ রমজান) পর্যন্ত খোলা রাখা হবে। এ ছাড়া রোজায় সাপ্তাহিক ছুটি থাকবে দুদিন (শুক্র ও শনিবার)।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সোমবার যুগান্তরকে এ সিদ্ধান্ত জানিয়েছেন।

এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয়েছিল, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছিল।

শিক্ষকদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্কুল-কলেজ খোলার রাখার বিষয়টি পুনর্বিবেচনার করার অনুরোধ করা হয়েছিল। সেই বিবেচনায় এখন কমানো হলো। অর্থাৎ রোজায় মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল।