• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

পুলিশ পার্ক অফিসার্স মেস কাম উয়িটনেস্ অ্যাকমডেশন্ এর শুভ উদ্বোধন

| নিউজ রুম এডিটর ৫:৩৭ অপরাহ্ণ | ২২/০৫/২০২২ আইন ও আদালত

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা পুলিশ পার্ক অভ্যান্তরে মাথাভাঙ্গা নদীর তীরে পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারের উপরে পুলিশ পার্ক অফিসার্স মেস কাম উয়িটনেস্ অ্যাকমডেশন্ (এএসআই, এসআই ও ইন্সপেক্টর)আনুষ্ঠানিকভাবে আজ ২২.০৫.২০২২ বেলা ১৩:০০ ঘটিকায় শুভ উদ্বোধন করেন মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা,চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদান করার পর জানতে পারেন,বাইরে জেলা হতে অত্র জেলায় সাক্ষী দিতে আগত অফিসারদের থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা নাই। যার দরুন সাক্ষী দেওয়ার জন্য বাইরে জেলা হতে আগত অফিসার্সদের বিভিন্ন আবাসিক হোটেল এ থাকতে হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী দিতে আগত অফিসার্সদের কিছুটা হলেও নিরাপত্তা জনিত অভাব পরিলক্ষিত হয়।

তখন থেকেই পুলিশ সুপার অফিসার্স মেস কাম উয়িটনেস্ অ্যাকমডেশন্ এর প্রয়োজন অনুভব করেন। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত অত্যান্ত নান্দনিক পরিবেশে পুলিশ পার্ক এ্যান্ড কমিউনিটি সেন্টারের ২য় তলায় পুলিশ পার্ক অফিসার্স মেস কাম উয়িটনেস্ অ্যাকমডেশন্ (এএসআই, এসআই ও ইন্সপেক্টর) নির্মান,পরিকল্পনা করেন এবং অবশেষে বাস্তবায়ন করেন।এখন হতে পুলিশ পার্ক অফিসার্স মেস কাম উয়িটনেস্ অ্যাকমডেশন্ এ অন্য জেলা হতে অত্র জেলায় সাক্ষী দিতে আগত (এএসআই, এসআই ও ইন্সপেক্টর)পদমর্যাদার অফিসার্সগন অল্প ব্যয় এ নান্দনিক পরিবেশে থাকতে পারবেন।

পুলিশ পার্ক অফিসার্স মেস কাম উয়িটনেস্ অ্যাকমডেশন্ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল),সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।