• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

আজ হবিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আসছেন মাহবুবউল আলম হানিফ

| নিউজ রুম এডিটর ২:১৩ অপরাহ্ণ | ০৪/০৬/২০২২ রাজনীতি, সিলেট

হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে হবিগঞ্জ আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ শনিবার হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জালাল স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন তিনি।

হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর জাকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সম্মেলনের উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমানের পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ মোত্তালিব।

গণসম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন