• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নড়াইলে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

| নিউজ রুম এডিটর ৮:১৮ অপরাহ্ণ | ০৬/০৬/২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রতাপ বিশ্বাস (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। প্রতাপ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার আন্দারকোটা গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে। সোমবার সকাল ১০ টার দিকে যশোর-নড়াইল সড়কের তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, প্রতাপ বিশ্বাস শ্বশুর বাড়ি থেকে মোটসাইকেল যোগে নিজবাড়ি বাঘারপাড়ার আন্দারকোটায় যাওয়ার পথে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে পেছন থেকে ড্রামট্রাকটি তাকে ধাক্কাদিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।