• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

| নিউজ রুম এডিটর ৭:০২ অপরাহ্ণ | ২৭/০৬/২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭জুন) বিকাল ৫ টায় সদর উপজেলার শীবগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, নিহত ওই ব্যক্তি আজ বিকালে শীবগঞ্জ রেলস্টেশনে ছাগল চড়াচ্ছিলেন এসময় একটি দ্রুতগামী লোকাল ট্রেন আসলে তিনি ছাগল তাড়াতে গিয়ে নিজেই ট্রেনের নিচে পড়ে যান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে আসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।